২২ মার্চ ২০২৬ - ১২:০৩
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে / উদ্ধার কাজ চলছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে।



এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।


ইসরায়েলের সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকায় রকেট হামলায় অন্তত আটজন আহত হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই এলাকা লক্ষ্য করে একঝাঁক রকেট ছুড়েছে। 

Tags

Your Comment

You are replying to: .
captcha